আওয়ামী লীগরাজনীতি
‘খেলার মাঠগুলোকে দখল মুক্ত করা হবে’

নির্বাচনে সকল দলের সমান সুযোগ সৃষ্টি করতে কমিশনের প্রতি আহবান জানিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
শুক্রবার, সকালে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠে নির্বাচনী পথ সভায় যোগ দিয়ে তিনি এ কথা জানান। নির্বাচিত হলে ঢাকা উত্তর সিটি এলাকার সব খেলার মাঠকে দখল মুক্ত করার কথাও জানান তিনি।
এ সময় মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নেয়ার ঘোষণার কথাও জানান আতিক। এ ছাড়া বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আগামী দিনে নৌকায় ভোট দেয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।



