সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে বিএনপি, ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার

নির্বাচনে ভরাডুবি নিশ্চিত জেনে বিএনপি এখন সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে, বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগ মনোনীত দক্ষিণের মেয়র প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস। আর, নির্বাচিত হলে ইশতেহার বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন, উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
সোমবার সকালে নিজ নিজ এলাকায় ভোটের প্রচারণায় এসব কথা বলেন তারা। এসময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান তাঁরা।
দুপুরে রাজধানীর ডেমরা স্টাফ-কোয়ার্টার সংলগ্ম হাজিনগর থেকে নিজ নির্বাচনী প্রচার শুরু করেন, আওয়ামী লীগ মনোনীত ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস।
এ সময় তিনি আওয়ামী লীগের উপর বিএনপির হামলা প্রসঙ্গে বলেন, বিএনপি পরাজয় নিশ্চিত হয়েই সন্ত্রাসের পথে হাঁটছে।
এদিকে, সকালে রাজধানীর উত্তরায় নির্বাচনী প্রচারে নেমে ইশতেহার বাস্তবায়নের কথা জানান, মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এসময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান এই মেয়র প্রার্থী।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



