আওয়ামী লীগরাজনীতি

‘নির্বাচন কমিশনার বিএনপির সুরে কথা বলছেন’

নির্বাচন কমিশনার মাহবুব তালকদার বিএনপির সুরে কথা বলছেন। এমন মন্তব্য করে, সাংবিধানিক পদে থেকে এভাবে কথা বলা যায় কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আর, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি ইভিএম এর বিরোধিতা করছে বলে অভিযোগ করলেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন তারা।

সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় গোপীবাগে ইশরাকের প্রচারণায় বিএনপির পক্ষ থেকেই আগে হামলা করা হয়, বলে দাবি করেন তিনি। এসময় নির্বাচন কমিশনার মাহবুব তালকদার বিএনপির পক্ষে কথা বলছেন, বলেও অভিযোগ করেন কাদের।

এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, পরাজয়ের ভয়ে ইভিএম-এর বিরোধিতা করছে বিএনপি। বিক্ষিপ্ত কোনো ঘটনা নির্বাচনে বাধা হবে না জানিয়ে, গোপীবাগের ঘটনায় ইসি তদন্তপূর্বক ব্যবস্থা নেবে বলেও, আশা জানান তথ্যমন্ত্রী।

হাকিম মোড়ল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button