আওয়ামী লীগরাজনীতি

‘সকল প্রকার ট্যাক্স অনলাইনে দেয়ার ব্যবস্থা করা হবে’

নির্বাচনে জয়ী হলে, ৬ মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি এলাকার সকল ট্যাক্স অনলাইনে দেয়ার ব্যবস্থা করা হবে, জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময়, সিটির দুর্নীতি-জালিয়াতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত হলে যাবতীয় কর আদায় প্রক্রিয়া অনলাইনে রূপান্তরের পরিকল্পনা রয়েছে তার।

এছাড়া, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অভিযানকে সফল করতে, সামনের দিনগুলোতে আরো কঠোর ব্যবস্থাপনা কথা জানান, এই মেয়র প্রার্থী। অন্যদিকে, অংশগ্রহণমূলক নির্বাচন এবং সুস্থ পরিবেশ নিশ্চিতে সকলের সহযোগিতা কামনা করেন, আতিকুল ইসলাম।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button