বিএনপিরাজনীতি

১৯৮ কেন্দ্রে ভোট স্থগিত চায় বিএনপি

ঢাকা দক্ষি সিটি করপোরেশন নির্বাটনে ভোট ম্যানোপুলেশন, এজেন্ট ঢুকতে না দেওয়া, অন্যের ভোট জোর করে দেওয়ার অভিযোগ করে ১৯৮ টি কেন্দ্রে ভোট স্থগিত চেয়ে রিটার্নিং অফিসার এবং যুগ্মসচিব বরাবর চিঠি পাঠিয়েছে বিএনপি।

দক্ষিণ সিটি করপোরেশনের ধানের শীষের এজেন্ট আব্দুস সালাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ৬, ৮, ১৫,১৬, ১৭, ২৩, ২৪, ২৬, ২৯, ৫৫ নম্বর ওয়ার্ডগুলোতে আওয়ামী লীগের সমর্থকরা জোরপূর্বক কেন্দ্র দখল করে ভোটারদের ফিঙ্গার নিয়ে তাদের প্রতীকে ভোট, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া ভোটার প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

আব্দুস সালাম জানান, ৬ নম্বর ওয়ার্ডে ১৯টি কেন্দ্র, ৮ নম্বর ওয়ার্ডে ২১ টি ভোট কেন্দ্র, ১৫ নম্বর ওয়ার্ডে ২৫টি ভোট কেন্দ্র, ১৬ নম্বর ওয়ার্ডে ২৭টি ভোট কেন্দ্র, ১৭ নম্বর ওয়ার্ডে ১৯টি ভোট কেন্দ্র,

২৩ নম্বর ওয়ার্ডে ১৬টি ভোট কেন্দ্র, ২৪ নম্বর ওয়ার্ডে ১৭ টিভোট কেন্দ্র, ২৬ নম্বর ওয়ার্ডে ১৫টি, ২৯ নম্বর ওয়ার্ডে ১৬টি, ৫৫ নম্বর ওয়ার্ডে এর মাত্রা বেশি। তাই আমরা এসব কেন্দ্রে ভোট স্থগিতের আহ্বান জানিয়েছি।

ঢাকা মহানগরীর ২ হাজার ৪৬৮ কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। মোট ভোটার ছিলো ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button