আওয়ামী লীগরাজনীতি
‘দিবাস্বপ্নে ঐক্যফ্রন্ট নিজেই রাস্তায় পড়ে গেছে’

সরকারকে ক্ষমতা থেকে টেনে নামানোর দিবাস্বপ্নে ঐক্যফ্রন্ট নিজেই রাস্তায় পড়ে গেছে বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার সকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ সংবাদ সংস্থা আয়োজিত প্রধানমন্ত্রীর দশ উদ্যোগ বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।
এ সময় সরকারের দিকে না তাকিয়ে নিজের দলের ঐক্য ধরে রাখতে ড. কামাল হোসেনকে পরামর্শও দেন তথ্যমন্ত্রী। এছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ-মিছিলের ঘোষণা আদালতের বিরুদ্ধে অবস্থান বলেও উল্লেখ করেন এই আওয়ামী লীগ নেতা।



