খেলাধুলাফুটবল

পুনরায় শুরু হতে যাচ্ছে লা লিগার চলতি মৌসুম

স্থগিত থাকা লা লিগার চলতি মৌসুম পুনরায় শুরু হতে যাচ্ছে ১১ জুন এবং পরের মৌসুম ১২ সেপ্টেম্বর থেকে। এমনটাই জানিয়েছেন লিগের প্রেসিডেন্ট হাভিয়ের তেভাস।

তেবাস জানান, সেভিয়া বনাম রিয়াল বেতিসের মধ্যকার এক ‘ক্লোজড ডোর’ ডার্বি ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে পারে লা লিগার অভিযান। এর আগে শনিবার দেশের শীর্ষ দুই ফুটবল লিগ ০৮ জুন ফের শুরুর ব্যাপারে অনুমতি দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

শুরুর কথা মাথায় রেখে লা লিগা ক্লাবগুলোর খেলোয়াড়রাও দলীয়ভাবে অনুশীলন শুরু করে ১০ সপ্তাহ পর। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গত ১২ মার্চ স্থগিত করা হয়েছিল ২০১৯-২০ মৌসুমের লা লিগা।

সংশ্লিষ্ট খবর

Back to top button