জনদুর্ভোগবাংলাদেশ

করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর কোনো বিকল্প নেই

করোনার উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরেও পরীক্ষা করাতে পারছেন না অনেকে। ফলে মহামারি এই ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বহুলাংশে বাড়ছে বলে জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসক। পরামর্শ যত দ্রুত সম্ভব বাড়াতে হবে পরীক্ষার সংখ্যা।

এদিকে, শনাক্তের আওতা বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব বিভাগ ।

সময় যত গড়াচ্ছে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু। কিন্তু দেশের ৫৩ টি সরকারি ও বে-সরকারি ল্যাবের মাধ্যমে প্রতিদিন নমুনা পরীক্ষা করা হচ্ছে প্রায় ১২ থেক ১৪ হাজারের মত। চাহিদার তুলনায় যা অনেক কম।

করোনার উপসর্গ নিয়ে ৮ থেকে ১০ দিন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ঘুরেও, নমুনা দিতে পারছেন না অনেকে। নমুনা দেয়ার পরেও পরীক্ষার ফলাফল না পাওয়ায় অনেকটা শঙ্কার মধ্যে আছেন ভুক্তভোগীরা।

এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষার সংখ্যা বাড়লেও যে হারে সংক্রমণ বাড়ছে তাতে পরীক্ষার সুযোগ ও ব্যাপ্তি  বাড়ানোর কোন বিকল্প নেই।

এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের উপ-পরিচালক ডাঃ আয়েশা আক্তার জানান পরীক্ষা বাড়াতে আরও বেশ কিছু ল্যাব প্রস্তুতের কাজ চলছে। তবে, এলাকাভিত্তিক নজরদারি বাড়ালে সংক্রমণ অনেকটা কমে আসবে বলে মনে করেন তিনি।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button