বিশ্ববাংলা
আবুধাবীতে বাংলাদেশি কিশোরের মৃত্যু

আমিরাতের আবুধাবীতে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দেশটির ওয়েস্টার্ন রিজিওন সীলার একটি হাসপাতালে, আনাস আবছার নামের ঐ কিশোর মারা যায়।
তার দেশের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায়। প্রায় তিন বছর আগে, আবুধাবীর মেরিল্যাণ্ড স্কুলের ছাত্র আনাস, সহপাঠীর বাসায় নোট সংগ্রহ করতে যাওয়ার সময়, মোসাফফা এলাকার একটি সড়ক পারাপারের জন্য নির্ধারিত জেব্রা ক্রসিংয়ে, দ্রুতগামী একটি গাড়ির আঘাতে গুরুতর আহত হয়ে, কোমায় চলে যায়।
প্রথমে তাকে মাফরাক হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে সেখান থেকে সীলার হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ ৩ বছর ২ মাস চিকিৎসা নেয়ার পরও, অবস্থার উন্নতি না হয়ে গত বৃহস্পতিবার সে মৃত্যুবরণ করে।
এম আবদুল মান্নান, আবুধাবী প্রতিনিধি



