পাকিস্তানে ২ ভারতীয় গুপ্তচর আটক

পাকিস্তানের আজাদ কাশ্মীর সংলঘ্ন এলাকা গিলগিত-বালতিস্তান থেকে দুই ভারতীয় গুপ্তচরকে গ্রেফতার করেছে পাকিস্তান। শুক্রবার (১২ জুন) লাইন অব কন্ট্রোল সীমানা অতিক্রম করে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করায় তাদের গ্রেফতার করা হয়েছে।
সংবাদমাধ্যম ডন-এর খবরে বলা হয়েছে, অভিযুক্ত দুইজনকে সীমান্তরক্ষীরা গ্রেফতারের পর গিলগিট-বালতিস্তানের পুলিশের হাতে সোপর্দ করেছে। গ্রেফতারের পর তাদের কাছ থেকে ভারতীয় মুদ্রা, ভারতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
তাদের গ্রেফতারের বিষটি গিলগিটের পুলিশ কর্মকর্তা রাজা মির্জা হাসান গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, তাদের দুইজনকে ভারতীয় কর্তৃপক্ষ গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য পাকিস্তানে পাঠিয়েছে। তারা সীমানা অতিক্রম করার পরপরই গ্রেফতার হন।
ওই দুই জনের নাম নুর মোহাম্দ ওয়াদি ও ফিরোজ আহমেদ লন। দু’জনই ভারতের কাশ্মীরের বন্দীপুর জেলার টেনসিল গুরেজ নামক গ্রামের বাসিন্দা। ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তার কথা মতো তারা পাকিস্তানে প্রবেশ করার কথা স্বীকার করেছেন বলে ডনের খবরে উল্লেখ করা হয়েছে।



