আন্তর্জাতিকএশিয়া

পিছু হটতে রাজি হলো দুই দেশই

দীর্ঘ ১১ ঘণ্টার বৈঠক শেষে ভারত ও চীনের সেনারা বিতর্কিত গালওয়ান থেকে পিছু হটতে রাজি হলো। সেনা সূত্রকে উদ্ধৃত করে ভারতের সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে দুই দেশই সেনা সরাতে একমত হয়েছে।

পূর্ব লাদাখের চুসুলের মলডো এলাকায় চীনা শিবিরে কোর কম্যান্ডার পর্যায়ের ওই বৈঠকে হৃদ্যতাপূর্ণ পরিবেশে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে বলে দাবি ভারতীয় সেনাবাহিনীর।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ানের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, দুই দেশই পরিস্থিতি শান্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে ঠিক করেছে। আলোচনায় স্থির হয়েছে এলএসি’তে উত্তেজনা কমাতে মুখোমুখি অবস্থান থেকে তারা পিছিয়ে আসবে। সেই সঙ্গে, সীমান্তে নির্মাণ কাজ আপাতত স্থগিত রাখা হবে।

এর আগে গত ৬ জুনের বৈঠকেও সেনা পিছনোর বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু গালওয়ানে তা পর্যবেক্ষণ করতে গিয়ে চীনা সেনার হামলায় নিহত হন ২০ ভারতীয় সেনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button