খেলাধুলা
জমে উঠেছে সাউদাম্পটন টেস্ট

বেশ জমে উঠেছে সাউদাম্পটন টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৯৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড।
টেস্টের তৃতীয় দিন প্রথম ইনিংসে ৩১৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন ক্রেইগ ব্যাথওয়েট। আর ৬১ রান আসে শেইন ডাওরিচের ব্যাট থেকে। বেন স্টোকস চারটি এবং জিমি অ্যান্ডারসনের শিকার তিনটি উইকেট।
প্রথম ইনিংসে থ্রি-লায়ন্সদের সংগ্রহ ছিলো ২০৪ রান। ফলে ১১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংলিশরা। বিনা উইকেটে ১৫ রান নিয়ে শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকরা।



