খেলাধুলাফুটবল

রিয়াল মাদ্রিদের লক্ষ্য পয়েন্টে টেবিলের লিড ধরে রাখার

স্প্যানিশ লা লিগায় আজ (সোমবার) মধ্যরাতে গ্রানাডার মাঠে নামবে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নিজেদের লিড ধরে রাখার টার্গেট তাদের। ম্যাচ শুরু রাত দুইটায়।

সামনে ব্যস্ত শিডিউ রিয়াল মাদ্রিদের। টেবিলের দশ নম্বর দলটা নিয়ে দুশ্চিন্তা নেই খুব একটা। হেড টু হেডে শেষ সাত দেখায় প্রতিটাতেই জিতেছে রিয়াল। কিন্তু মৌসুমের এই পর্যায়ে পচা শামুকে পা কাটা চলবে না মোটেও। তাই বেশ হিসেব কষতে হচ্ছে রিয়াল বস জিনেদিন জিদানকে।

এদিকে, রাত একটায় ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সাউদাম্পটনের মোকাবেলা করবে ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়নশিপের লাইনআপ হয়ে গেছে বেশ আগেই। তবে চ্যাম্পিয়ন্স লিগের হিসেব মেলাতে এখনো ব্যস্ত ক্লাবগুলো, যাদের একটা ম্যান ইউ। কারণ সময়টা ভালো যাচ্ছে না তাদের। এখনো চ্যাম্পিয়ন্স লিগের এলিট ক্লাবে ঢোকা হয়নি।

রেলেগেশন জোনে থাকা বোর্নমাউথের কাছে আগের ম্যাচে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে অবশ্য, ম্যানইউকে ভালো একটা সুযোগ দিয়েছে লেস্টার সিটি। এক ম্যাচ বেশি খেলেও এখন ইউনাইটেডের চেয়ে তাদের এক পয়েন্ট বেশি।

সুযোগটা কাজে লাগাতে রাতের ম্যাচে সাউদাম্পটনকে হারানো চাই। টেবিলের ১২ নম্বর দলের বিপক্ষে নিজেদের কাজটা নিশ্চয় সহজেই করতে পারবে ম্যানইউ।

সংশ্লিষ্ট খবর

Back to top button