অন্যান্যবাংলাদেশ

এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ গেলো বছর ১৪ জুলাই ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় পার্টি সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

কর্মসূচির মধ্যে রয়েছে পার্টি কার্যালয়ে পতাকা উত্তোলন, এরশাদের কবর জিয়ারত, পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রংপুর পল্লী নিবাসে এরশাদের কবর জিয়ারত করেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদেরসহ পার্টির কেন্দ্রীয় নেতারা। পরে নেতৃবৃন্দ মিলাদ মাহফিল ও মুনাজাতে অংশ নেন।

বিকেল সাড়ে ৪টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।সাবেক সেনাপ্রধান ও রাজনীতিবদ হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button