খেলাধুলাফুটবল

হারের ধাক্কা সামলে জয়ে ফিরেছে চেলসি

হারের ধাক্কা সামলে প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে চেলসি। আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া নরউইচ সিটিকে ১-০ গোল ব্যবধানে হারিয়েছে তারা। তাতে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে খানিকটা এগিয়ে গেলো ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।

স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে অলিভিয়ে জিরুদের একমাত্র গোলে জিতেছে চেলসি। প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে এগিয়ে নেন, ফরাসি স্ট্রাইকার জিরুদ। দ্বিতীয়ার্ধে আক্রমণের আধিপত্য থাকলেও, ব্যবধান বাড়াতে পারেনি তারা।

৩৬ ম্যাচে ১৯ জয় ও ছয় ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পাঁচবারের চ্যাম্পিনরা। এক ম্যাচ কম খেলা লেস্টার সিটি ৫৯ পয়েন্ট নিয়ে চারে আছে। গোল পার্থক্যে পিছিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

সংশ্লিষ্ট খবর

Back to top button