
সপ্তাহ ঘুরে কিছুটা স্থির রয়েছে, রাজধানীর কাঁচাবাজার। বেশিভাগ সবজির দাম নাগালের মধ্যে থাকায় স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ।
শুক্রবার বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, পেঁয়াজ, রসূন, আদা বিক্রি হচ্ছে গত সপ্তাহের চেয়ে কমে। পটল কেজিপ্রতি ২৫ থেকে ৪০ টাকা, করলা ৪০ থেকে ৬০ টাকা এবং বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি।
এদিকে অনেকটা সহনশীল রয়েছে মাছ ও মাংসের দাম। তবে বন্যা ও বৃষ্টির কারণে সরবারহ কম থাকায় বেড়েছে কাঁচা মরিচের দাম।



