দেশবাংলা

নাটোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

নাটোরের লালপুর উপজেলার মোহরকয়ায় স্ত্রীকে মারপিট করে হত্যার পরে পুকুরে ফেলে দিয়েছে, স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ স্ত্রীর স্বজন ও স্থানীয়দের। তাদের ঘরে ১ কন্যা সন্তান রয়েছে বলেও জানান তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ১৭ জুলাই দুপুরে লালপুরের মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামে মৃত এলাহী বক্সের পুকুরে একটি লাশ ভেসে উঠে। এ সময় স্থানীয় লোকজন লাশটি মোহরকয়া পিয়াদাপাড়া গ্রামের তসলু আলীর মেয়ে এবং একই গ্রামের ইংরেজের ছেলে জাব্বারের স্ত্রী স্মৃতি’র (২০) বলে নিশ্চিত করে।

স্থানীয়রা আরো জানায়, জাব্বার পরকীয়ায় জড়িয়ে পড়লে মাঝে মধ্যে তাদের দ্বন্দ্ব হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে কলহের জেরে স্মৃতিকে মারপিট করে হত্যার পরে পুকুরে ফেলে দেয় তার স্বামী। শুক্রবার দুপুরে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, নিহতের দেহে মারধরের চিহ্নের পাশাপাশি তার সামনের দাত ভাঙ্গা রয়েছে। তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মৃত স্মৃতি’র স্বামী পলাতক রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তাকে আটকের জন্য জোর চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।

মেহেদী বাবু, নাটোর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button