
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭০৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ২ হাজার ৬৬ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৩৪ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৮১। শনিবার (১৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
এসময় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৩৭৩ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১০ হাজার ৯৮ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ৪৬০টি। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৬ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হলো।
এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, শনিবার প্রতিবেদন লেখা পর্যন্ত সারা বিশ্বে ১ কোটি ৪২ লাখ ৩ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৬শ’র বেশি। অপরদিকে সুস্থ হয়ে ফিরেছেন ৮৪ লাখ ৭৯ হাজার ৬শ’র মতো রোগী।



