
আসন্ন ঈদ উপলক্ষে রাজধানীর পশুর হাটকে টার্গেট করে সক্রিয় হয়ে উঠা অজ্ঞান পার্টি ও মলম পার্টির ৪ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। রবিবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডার বীর উত্তম রফিকুল ইসলাম সড়ক থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রো দক্ষিণের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি বলেন, যাত্রীদের নেশাজাতীয় দ্রব্যবাদি খাইয়ে সর্বস্ব লুট করে নিতো তারা। অভিযানে একটি চাপাতি, ছুরি, রশি, গামছা, নেশা জাতীয় ঘুমের ওষুধ এবং বিষাক্ত মলম উদ্ধার করা হয়েছে।
সিআইডি জানায়, সম্প্রতি পশুর হাটকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে এসব চক্র। তবে এদের প্রতিরোধে সতর্ক আছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।



