বিশ্ববাংলা

ইতালিতে বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন

ইতালিতে ৬ জন বাংলাদেশি মিলে রশিদ হাওলাদার নামে এক প্রবাসীকে খুন করেছে। শনিবার ইতালীর অন্যতম বাণিজ্যিক নগরী মিলানের স্তাদেরা এলাকার মন্তেগানি রোডে পৌর বাজারের কাছে এ ঘটনা ঘটে।

বাক বিতণ্ডা থেকে সৃষ্ট উত্তেজনা একসময় মারামারিতে গিয়ে পৌছালে ৬ মিলে রশিদ হাওলাদারকে হাতুড়ি ও চেইন দিয়ে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে যায়। এরপর তাকে ঘটনাস্থল থেকে স্থানীয় সাও পাওলো হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তদন্ত চালিয়ে ঘটনাস্থল থেকে বেশকিছু আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন।

সম্প্রতি ইতালীতে করোনা ভাইরাস ছড়ানোর অভিযোগে বাংলাদেশিদের ভাবমূর্তি অনেকটা ক্ষুন্ন হয়েছে। বাংলাদেশে করোনার জাল সার্টিফিকেট পাওয়া যাচ্ছে বলে নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

তাতে ইতালীয়ানরা ইতিমধ্যেই বাংলাদেশিদেরকে আড়চোখে দেখতে শুরু করেছে। এর সাথে মিলানের এ হত্যাকাণ্ড নতুন মাত্রা যোগ করলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button