সাগরে ডুবে যাওয়ার ৬ দিন পর বাংলাদেশির লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিউজার্সি সাগর থেকে ডুবে যাওয়ার ৬ দিন পর বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে গত ১২ জুলাই সপরিবারে সমুদ্রস্নান করতে নিউজার্সির ক্লিমেন্টন ওশান সিটিতে যান তারা।
জানা যায়, গত শনিবার লংপোর্ট এবং ওশান সিটির মধ্যে গ্রেট হারবর মোহনায় জাবেদ ইকবাল নামের ঐ যুবকের লাশ প্রথমে জেলেদের জালে ধরা পড়ে। এরপর স্থানীয় উপকূলীয় পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।
উপকূলীয় পুলিশ জানায়, সমুদ্র উত্তাল থাকার কারণে গোসলে নিষেধাজ্ঞা থাকা সত্বেও নৌ পুলিশের চোখ ফাকি দিয়ে সমুদ্রে নামেন তারা। এসময় জাবেদের ১৬ বছর বয়সী ছোটবোন ঢেউয়ে ভেসে গেলে, তাকে বাঁচাতে এগিয়ে যায় জাবেদ। বোনকে বাচাতে সক্ষম হলেও শেষ পর্যন্ত নিজেকেই বাচাতে পারেনি সে।
এদিকে, স্থানীয়রা জানায়, এ ঘটনার পর ঐ এলাকায় সমুদ্র উত্তাল থাকাকালীন গোসল করতে নামায় নিষেধাজ্ঞার নোটিশ টাঙানো হয়েছে।জাবেদ ইকবালের দেশের বাড়ি নোয়াখালির চাটখিল উপজেলায়।



