দেশবাংলা

সুনামগঞ্জে ২৫ যাত্রী নিয়ে বাস খালে

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। এখনো নিখোঁজ ২১ যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাও এ দুর্ঘটনা ঘটে। সিলেট থেকে ২৫ জন যাত্রী নিয়ে বাসটি সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলো। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এদের মধ্যে উদ্ধার ৪ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button