আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
৩১ জুলাই সৌদি আরবে ঈদুল আজহা

সৌদি আরবের সর্বোচ্চ আদালতের এক ঘোষণায় জানানো হয়েছে, আগামী ৩১ জুলাই (শুক্রবার) সেখানে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। আর আগামী বুধবার (২২ জুলাই) থেকে শুরু হবে বছরের শেষ এবং পবিত্র হজের মাস জিলহজ।
এই মাসের দশ তারিখে ঈদুল আজহা পালন করা হয়ে থাকে। দেশটির সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সোমবার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, মঙ্গলবার সূর্যাস্তের পর দেশটিতে জিলহজ মাসের চাঁদ স্পষ্টভাবে দেখা যাবে। এর অর্থ হলো ২২ জুলাই (বুধবার) থেকে শুরু হবে এ বছরের হজের মৌসুম।
সেই হিসেবে এবারে ৩০ জুলাই (বৃহস্পতিবার) আরাফাত দিবস পালিত হবে। এদিন দেশটির মক্কা নগরীর আরাফাত ময়দানে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন হাজিরা। এর পরদিনই দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।



