
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হলেন অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি স্থলাভিষিক্ত হচ্ছেন আবুল কালাম আজাদের। আর স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. ফরিদ হোসেন মিঞা।
নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ডা.আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে স্বাস্থ্য অদিপ্তরের বিভিন্ন অনয়িম আর দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ২১শে জুলাই পদত্যাগ পত্র জমা দেন আবুল কালাম আজাদ। পদত্যাগ জমা দেয়ার দুই দিন পর বৃহস্পতিবার সরকারের সাথে তার চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়।



