দেশবাংলা

দিয়াবাড়ি ও টেকনাফে বন্দুকযুদ্ধে ৪ মাদক ব্যবসায়ী নিহত

রাজধানীর দিয়াবাড়ীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে। র‌্যাবের দাবি নিহতরা মাদক ব্যবসায়ী। শুক্রবার ভোররাতে রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ী এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ সময় অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার লে. কর্নেল শাফিউল্লাহ বুলবুল এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে। শুক্রবার ভোররাতের দিকে মাদকের বড় একটি চালান হবে গোয়েন্দাদের এমন তথ্যের ভিত্তিতে দিয়াবাড়ী এলাকায় অভিযানে যায় র‌্যাব।

এ সময়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় ওই দুই মাদক ব্যবসায়ীকে র‌্যাব সদস্যরা থামার নির্দেশ দিলে তারা গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

অন্যদিকে, কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। নিহত দুজন হলেন জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার বাসিন্দা ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বখতিয়ার আহমেদ ওরফে বখতিয়ার মেম্বার (৫৫) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরের ই ব্লকের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ তাহের (২৭)।

পুলিশের ভাষ্যমতে, নিহত দুজন তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ১০ লাখ টাকা, ২০ হাজার ইয়াবা বড়ি, দেশীয় পাঁচটি আগ্নেয়াস্ত্র (এলজি), ১৭টি তাজা গুলি ও ১৩টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের চারজন সদস্য সহকারী উপপরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম, কনস্টেবল শহিদুল ইসলাম, মোহাম্মদ হাবিব ও আবু হানিফ আহত হন।

ওসি বলেন, রাত নয়টার দিকে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালায়। এই সময় মাদক বিক্রয়ের ১০ লাখ টাকাসহ মাদক মামলার পলাতক আসামি বখতিয়ার আহমেদ ও তাহেরকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে দিবাগত রাত দেড়টার দিকে তাঁদের নিয়ে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং সৌদিপ্রবাসী নুর হোসেনের আকাশি গাছের বাগানে মজুত রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে পুলিশের চারজন সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় দু’দলের গোলাগুলির মাঝখানে পড়ে বখতিয়ার মেম্বার ও তাহের গুলিবিদ্ধ হন। মোহাম্মদ ইউনুস নামে আরও একজনকে সুস্থ অবস্থায় আটক করতে পুলিশ সক্ষম হয়। পরে হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা

সংশ্লিষ্ট খবর

Back to top button