বিশ্ববাংলা

লোকসানের মুখে রিক্রুটিং এজেন্সিগুলো; সংকট কাটাতে মন্ত্রণালয়ের পদক্ষেপ

দেশের শ্রমিকদের জন্য নতুন ভিসা ইস্যু যেমন বন্ধ রয়েছে, তেমনি বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও ভিসা পরিবর্তন বা কর্মস্থল বদলের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থয় ঝুঁকির মুখে পড়েছে দেশের রিক্রুটিং এজেন্সীগুলো।

করোনাকালে বিদেশে কর্মী পাঠানো বন্ধ থাকায়, কয়েক’শ কোটি টাকা লোকসানের মুখে পড়েছে এ খাতটি। তবে, এ সঙ্কট কাটিয়ে ‍উঠতে নানা পদক্ষেপ হাতে নেয়ার কথা জানিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।

করোনা ভাইরাসের এই সময়েও বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়ার প্রক্রিয়ায় ছিলেন অসংখ্য শ্রমিক। তবে মহামারি শুরুর পর থেকেই জনশক্তি রপ্তানি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। ভিসা জটিলতায় ভুক্তভোগীর সংখ্যা বেড়ে যাওয়ায়, একদিকে যেমন কমছে রেমিটেন্স; অন্যদিকে- সরকারের প্রতিও কমছে প্রবাসীদের।

প্রবাসীদের এই সংকটে সরকারের পাশাপাশি, কাজ করছে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, এ সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা বাড়ানোসহ, স্বাস্থ্যখাতকে গুরুত্ব দিয়ে শ্রমিকদের দক্ষতা তৈরীতে মনোযোগ দিয়েছে সরকার। এ ছাড়া, বিদেশফেরত শ্রমিকদেরকে দক্ষতা অনুযায়ী অন্য দেশে পাঠানোর উদ্যোগ নেয়া হবে বলেও জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাসরিন জাহান।

দেশীয় শ্রমবাজার ও রেমিটেন্সের প্রবাহ ধরে রাখতে, সরকারের নেয়া পদক্ষেপগুলো বাস্তবায়ন করাই এখন সময়ের দাবি।

শাহরিয়ার রাজ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button