বঙ্গবন্ধুর নৌকা এখন চলনবিলবাসীর একমাত্র ভরসা: পলক

বঙ্গবন্ধুর নৌকা এখন চলনবিলবাসীর একমাত্র ভরসা বলে মন্তব্য করেছেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার উপজেলার লালোর ইউনিয়নের জনসাধারসের চলাচলের সুবিধার্থে ১৩টি নৌকা বিতরন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, বানের পানি বাড়ার সাথে সাথে চলনবিলের দুর্গম কয়েক গ্রামের মানুষ এখন পানি বন্দি। তাদের চলাচলের একমাত্র বাহন নৌকা। তবে চলণবিলের কোন মানুষ না খেয়ে থাকবে না।
এসময় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল, ডাল ও শুকরো খাবার সহ পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরণ করা হয়। পরে প্রতিমন্ত্রী পলক দলীয় নেতা কর্মীদের নিয়ে চলনবিলের ডুবন্ত সড়ক দিয়ে মোটর সাইকেল চালিয়ে চলনবিলের বন্য দুর্গত এলাকা পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম রাব্বী, সিংড়া ইউএনও নাসরিস বানু,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
মেহেদী বাবু, নাটোর প্রতিনিধি



