বিশ্ববাংলা

লকডাউন মুক্ত হচ্ছে কুয়েতের ফারওয়ানিয়া এলাকা

কুয়েতে চলমান কারফিউর সময় কমানোর পাশাপাশি, লকডাউন মুক্ত হচ্ছে ফারওয়ানিয়া এলাকা।

কুয়েতের মন্ত্রিসভা করোনাভাইরাস পরিস্থিতিতে, আগামী মঙ্গলবার থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত কারফিউয়ের সময় কমিয়ে, রাত ৯ টা থেকে ভোর ৩ টা পর্যন্ত করার সিদ্ধান্ত দিয়েছে। এ ছাড়া রোববার ভোর ৫ টা থেকে ফারওয়ানিয়া এলাকায় আরোপিত লকডাউন ব্যবস্থা অপসারণের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রী পরিষদের বৈঠক শেষে, সরকারী মুখপাত্র তারেক আল-মেজরেম সেফ প্যালেসে এক সংবাদ সম্মেলনে এইসব সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি জানান, সারা দেশে কোভিড-১৯ স্বাস্থ্য ব্যবস্থাগুলো মেনে চলার জন্য একটি কমিটি তাদের ভূমিকা পালন অব্যাহত রাখবে।

এছাড়া আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত মসজিদগুলিতে স্বাস্থ্য ও সুরক্ষা বিধি প্রয়োগের মাধ্যমে, ঈদুল আযহার নামাজ ব্যবস্থার পাশাপাশি মুসুল্লীদের অংশ নেওয়ার অনুমতি দেবে। পশু কোরবানির প্রয়োজনে ঈদুল আযহার প্রথম দিনই কসাইখানাগুলো বন্ধ থাকবে।

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button