বিশ্ববাংলা
অবৈধ পথে ইতালি প্রবেশের সময় বাংলাদেশিসহ ২৯৪ জন আটক

অবৈধ পথে ইতালিতে ঢোকার পথে বাংলাদেশিসহ ২৯৪ জনকে আটক করেছে দেশটির কোষ্টগার্ড। গ্রেফতারকৃতদেরকে ইতালী প্রবেশের আগে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার ইতালীর লাম্পেদুজা দ্বীপ থেকে লিবিয়া, তিউনিশিয়া ও বাংলাদেশের অভিবাসন প্রত্যাশী সহ মোট ২৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে। চলতি মাসে ভূমধ্যসাগরে ঢেউ কম থাকায়, উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এই রুট ব্যাবহার করে ইতালীতে পাড়ি জমাচ্ছে প্রবাসীরা।
সম্প্রতি ইতালী সরকার অবৈধ অভিবাসীদেরকে বৈধতা দিয়ে কাজে নিয়োগ দেয়ার ঘোষণা দেয়ার পর থেকে এই পথে ইতালী প্রবেশ ব্যাপক হারে বেড়ে গেছে।
অবৈধ পথে ঢুকে এসব প্রবাসীরা যাতে ইতালীতে পুণরায় করোনা ছড়াতে না পারে, সেজন্য ইতালীর কোষ্টগার্ডও বাড়তি সতর্কতা অবলম্বন করেছে, এই রুট থেকে গ্রেফতারকৃতদেরকে ইতালী প্রবেশ করানোর আগে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।



