বিশ্ববাংলা

ইতালিতে বাংলাদেশি খুনের ঘটনায় গ্রেফতার ৪

ইতালিতে ১ বাংলাদেশি খুনের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে দেশটির আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, খুনি হিসেবে ৬ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন সহোদর ভাই এবং একজন ফুপাতো ভাই। যাকে খুন করা হয়েছে তিনিও খুনিদের দূরসম্পর্কীয় আত্মীয়।

গত শনিবার ইতালীর মিলানে রশিদ হাওলাদার নামের ঐ বাংলাদেশিকে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্ত্রী মেয়ে ও নাতনীর সামনেই আঘাত করে মারাত্বক  জখম করে খুনিরা। পরে তিনি মারা যান।

আর্থিক লেনদেনকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এ পর্যন্ত সহোদর ৩ ভাই সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকী ২ সহোদর ভাইকে এখনও গ্রেফতার করা যায়নি। তারা পলাতক রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button