অন্যান্যবাংলাদেশ

জীবনের তাগিদে বদলে যাচ্ছে জীবিকা

করোনার এই দুর্যোগময় পরিস্থিতিতে অনেকেই চাকরি হারিয়েছেন। এমন পরিস্থিতিতে চিরচেনা পেশা বদলে যেনতেন কাজ করতে বাধ্য হচ্ছে কর্মহীন হয়ে পড়া মানুষগুলো। সেই সাথে আগামীর দিনগুলো কেমন কাটবে তা নিয়েও দুশ্চিন্তায় তারা।

করোনা মহামারীর থাবায় হঠাৎ করেই ওলোট পালোট হয়ে গেল সাজানো  স্বপ্ন গুলো। বেশির ভাগ সময় ধরে যে পেশার সাথে সখ্যতা, করোনার নির্মম কষাঘাতে তা বদলে, বেচে থাকার তাগিদে আবারো  শুন্য থেকে শুরু করতে হচ্ছে ভিন্ন কোন পেশা।

জীবনের বাকে বাকে এখন কেবল অনিশ্চয়তা আর হতাশার গল্প। ভবিষ্যতে প্রাচুযর্তার নিশ্চয়তা না দিলেও যে জীবিকা সম্মান নিয়ে বেচে থাকা নিশ্চিত করেছে আজ তা রুপ কথার গল্পের মত। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রোহান মে মাসে চাকরিচ্যুত হন। উপায়ান্তর না পেয়ে অন্য পেশায় যেতে বাধ্যহন তিনি।

প্রায় আট বছরের বেশি সময় ধরে ট্যুরিজম সেক্টরে কাজ করা সায়মা আক্তার ইমা চাকরীচ্যুত হয়ে এখন অনলাইনেই ব্যবসা করছেন। এমন পরিস্থিতিতে ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশীয় শ্রমবাজার। করোনা দুর্যোগে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প-কারখানার উৎপাদন যেমন সাময়িকভাবে বন্ধ রয়েছে, তেমনি এর নেতিবাচক প্রভাবও পড়ছে প্রান্তিক  আয়ের জনগোষ্ঠীর ওপর।

বর্তমান সময়ে অর্থনীতি যেখানে সংকটাপন্ন, কর্মসংস্থানের পথ সংকুচিত সেখানে টিকে থাকাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এসব মানুষ।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button