বিশ্ববাংলা

মাদ্রিদে বাংলাদেশি ব্যবসায়ীদের সমস্যা-সমাধান শীর্ষক আলোচনা সভা

স্পেনের রাজধানী মাদ্রিদে সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত। আর এ ব্যবসাগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে ফ্রুতেরিয়া বা ফ্রুট শপ। এই ব্যবসা প্রতিষ্ঠান চালাতে দোকান মালিকদের পড়তে হয় বিভিন্ন বিড়ম্বনায়।

এসব সমস্যা সমাধানে, ২৬ জুলাই প্রবাসী বাংলাদেশি ফ্রুতেরিয়া ব্যবসায়ীরা সমসাময়িক সমস্যা এবং সমাধান শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় আগত ব্যবসায়ীবৃন্দ ভিনদেশে বিভিন্ন ব্যবসায়িক সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি, এসব সমস্যা সমাধানের বিষয়ে কথা বলেন।সভায় নেতৃবৃন্দ এসব সমস্যা মোকাবেলার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ৭ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর এর পরিচালনায় আয়োজিত সভায়, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সংগঠনের অর্থ সম্পাদক আবুল হাসেম মেম্বার।

কবির মাহমুদ, মাদ্রিদ প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button