বিশ্ববাংলা
রায়হান কবিরের মুক্তির দাবি হিউম্যান রাইটস ওয়াচের

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় সাক্ষাৎকার দেয়ায় মালয়েশিয়ায় আটক প্রবাসী বাংলাদেশি রায়হান কবিরের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
জানা যায়, গত বুধবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এ ঘটনা মালয়েশিয়ায় বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপরেও অনেক বড় আঘাত বলে মন্তব্য করে হিউম্যান রাইটস ওয়াচ।
এতে সংস্থাটির এশিয়া অঞ্চলের উপ পরিচালক ফিল রবার্টসন বলেন, রায়হান কবিরের গ্রেফতারের মাধ্যমে প্রবাসী কর্মীদের সতর্কবার্তা দেয়া হলো যে, অধিকার লঙ্ঘনের বিষয়ে মুখ খুললে অবাধে গ্রেফতার, কালো তালিকাভুক্ত করা ও দেশে ফেরত পাঠানো হবে।
এদিকে, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, রায়হান কবিরকে দেশে ফেরত পাঠানো হবে এবংমালয়েশিয়ায় কালোতালিকাভুক্ত করা হবে।



