খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসীরা

বন্যাদুর্গত এলাকায় মানুষের দুর্ভোগে কাটেনি। বিভিন্ন জায়গায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষ।
এদিকে, সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, এখনো প্লাবিত অন্তত আড়াই শ’ গ্রাম। বেলকুচি ও শাহজাদপুর উপজেলা তাঁতশিল্পের ব্যাপক ক্ষতি হয়েছে, বন্যার পানিতে নষ্ট হচ্ছে সুতা-কাপড়সহ অন্যান্য যন্ত্রাংশ। জেলায় সাড়ে ৩ লাখ পানিবন্দী মানুষের দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
কুড়িগ্রামে বন্যা দুর্গতদের অবস্থাও করুন। ঘরবাড়ি থেকে বানের পানি নামতে শুরু করলেও, বিশুদ্ধ খাবার পানির চরম সংকট রয়েছে। এছাড়া, মানিকগঞ্জে যমুনার পানি গত ২৪ ঘন্টায় কিছুটা কমেছে। বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়া পরিবারগুলো এখনো বাড়ি ফিরতে পারেনি।
অন্যদিকে, মুন্সীগঞ্জে পদ্মা বইছে বিপদসীমা ছাড়িয়ে। ভাঙনে বিলীন হচ্ছে, বসতভিটা। এমনকি বিভিন্নস্থানে জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেসে গেছে চাষের মাছ।



