দেশবাংলা
উত্তরে পানি কমতে শুরু করেছে, বাড়ছে মধ্যাঞ্চলে

উত্তরের দিকে পানি কমতে শুরু করেছে, তবে বন্যার প্রভাব বাড়ছে মধ্যাঞ্চলে। দীর্ঘ মেয়াদী বন্যায় খাদ্যসহ নানা দুর্ভোগে প্লাবিত এলাকার মানুষেরা। এবার ঈদের কোন আবহ নেই সেখানে। অনাহারে-অর্ধাহারে দিন কাটছে অনেকে পরিবার।
কুড়িগ্রামে নদ-নদীর পানি কমে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতির দিকে। তবে দুর্ভোগে রয়েছে বন্যা কবলিতরা। দুর্গত এলাকার মানুষজন আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, চর্মরোগসহ নানা পানিবাহিত রোগে। সরকারী-বেসরকারী ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও, অনেকে তা পায়নি।
অন্যদিকে, গোপালগঞ্জে মধুমতি নদী ও কুমার নদের পানি বৃদ্ধি পেয়েছে। জেলা সদর, কাশয়ানী ও মুকসুদপুর উপজেলার ১২ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। বাড়ী ঘরে পানি প্রবেশ করায় বসবাসের অনুপোযগী হওয়ায় গবাদী পশু নিয়ে কয়েকশো পরিবার আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে।



