বিশ্ববাংলা
বিশেষ সতর্কতার মধ্য দিয়ে চীনে বাংলাদেশিদের ঈদ উদযাপন

চীনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এবার খুব সতর্কতার সাথে ঈদুল আযহার আনুষ্ঠানিকতা পালন করেছেন।
করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে এবার স্বাস্থ্যবিধি মেনে প্রবাসী বাংলাদেশিরা গরু কোরবানীসহ ঈদের অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করেছেন। চীনের গুয়াংজু প্রদেশ এবং এর পার্শ্ববর্তী অন্যান্য অঞ্চলগুলোতে শহর থেকে দূরে বিভিন্ন খামারে গরু কোরবানী দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
অন্যান্যবারের মতো এবার কোলাকুলি বা একে অন্যের বাড়ি যাওয়া থেকে বিরত ছিলেন প্রবাসীরা।



