দেশবাংলা

অপরিবর্তিত রয়েছে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি

দেশের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কিছু জায়গায় পানি কমেছে, তো আবারো বাড়ছে কোন কোন জায়গায়। বানভাসী মানুষের দুর্ভোগের শেষ নেই।

কুড়িগ্রামে আবারো বৃদ্ধি পেতে শুরু করেছে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি। ফলে দুর্ভোগ বেড়েছে নদ-নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষের। দীর্ঘ বন্যায় ৪ শতাধিক চরের বানভাসী পরিবারের বিশুদ্ধ পানিসহ খাদ্য সংকটে। সিরাজগঞ্জে ৫ দিন যমুনার পানি কমার পর শনিবার সন্ধ্যা থেকে চতুর্থ দফায় বাড়তে শুরু করেছে।

গেল ১৮ ঘন্টায় ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা। মানিকগঞ্জে অভ্যন্তরীন নদীর পানি কমলেও দুর্ভোগ কমেনি, জেলার ৭টি উপজেলার লক্ষ লক্ষ পানিবন্দি মানুষের।

গোপালগঞ্জে নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে সদর উপজেলাসহ কাশিয়ানী ও মুকসুদপুরের অন্তত ১৫টি গ্রামের শত শত বাড়িতে ঢুকে পড়েছে বন্যার পানি।

সংশ্লিষ্ট খবর

Back to top button