আওয়ামী লীগরাজনীতি

ঈদের কারণে সংক্রমণ কিছুটা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনার কারণে দেশে করোনায় মৃত্যুর হার কমেছে। তবে ঈদে মানুষের চলাফেরার কারণে সংক্রমণ বাড়তে পারে বলে মন্তব্য করেছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা জানান তিনি।

এসময় মৃত্যুহার কমে যাওয়া স্বস্তিদায়ক বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে ঈদে অনেক মানুষ গ্রামের বাড়িতে গেছে এজন্য সংক্রমণ কিছুটা বাড়তে পারে। করোনায় ভ্যাকসিন যেখানেই বের হবে, দেশের মানুষের জন্য সেখানে থেকেই দ্রুত সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।

এদিকে গত ২৪ ঘন্টায় দেশে করোনা শনাক্ত হওয়ার ১৪৯তম দিনে (গত ২৪ ঘন্টায়) দেশে ৩০ জনের মৃত্যু হয়েছে। আর, করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৫৬ জন।

এ নিয়ে দেশে মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ১০২ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৮৪ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯০৫ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button