
গেলো কয়েকদিন ধরেই প্রচণ্ড গরমে অতিষ্ঠ নগরবাসী, আজ হঠাৎ বৃষ্টির পর ফিরে পেল সাময়িক স্বস্তি।
কয়েকদিনের তীব্র তাপমাত্রার সমাপ্তি ঘটিয়ে বৃষ্টি ঝরল রাজধানীতে। কয়েকদিন ধরেই প্রচণ্ড গরম। দীর্ঘ খরতাপে অতিষ্ঠ নগরবাসী আজ বৃষ্টির পর ফিরে পেল সাময়িক স্বস্তি। সকালে রাজধানীতে বৃষ্টি নামায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। তবে হঠাৎ বৃষ্টিতে রাস্তায় বের হওয়া অনেকেই পড়েছেন বিপাকে।
আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল- মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরো বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাংলাটিভি/শহীদ



