রাজনৈতিক পরিচয় অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না

রাজনৈতিক পরিচয় কোন অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিএ-বিআরটিসি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে,এসব কথা বলেন তিনি। দুর্নীতি-অপকর্মের সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই সরকার সেটি আগেই প্রমাণ করেছে । এসময় সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার জনগণের মনের ভাষা বোঝেন বলেই যেকোনো বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। যেকোনো অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর
বিএনপির দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যার সরকারের সমালোচনা করছেন তাদের আমলে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তারা কী ব্যবস্থা নিয়েছিলেন? দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন আর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াই তাদের সফলতা।
তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে সোচ্চার থেকেছে। অপরাধীকে দলীয় পরিচয়ে বাঁচানোর চেষ্টা করেনি, অপরাধী যে দলেরই হোক বিচারের আওতায় আনা হয়েছে।
বাংলাটিভি/শহীদ



