আন্তর্জাতিকইউরোপ

গ্রীস প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইটের দাবী

জীবিকার তাগিদে গ্রীসে পাড়ি জমিয়েছেন বিপুল সংখ্যক প্রবাসী। যারা অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছেন, তাদের অধিকাংশই সরকারের কাছে নিজেদের সমস্যা যথাযথভাবে উপস্থাপন করতে পারছেন না। এদিকে, দেশে ছুটি কাটাতে এসে যেসব প্রবাসী বাংলাদেশে আটকে আছেন, তাদের জন্য আরো কয়েকটি বিশেষ ফ্লাইট আয়োজনের অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা।

পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতে, আর নিজের উন্নত কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে প্রায় ৩০ হাজার বাংলাদেশী গ্রীসে পাড়ি জমিয়েছেন। এদের মধ্যে, প্রায় ১০ হাজার প্রবাসী বিভিন্ন কারণে অবৈধ হয়ে দেশটিতে বসবাস করছেন।

অবৈধ পথে গ্রীসের সীমানায় প্রবেশের পর অভিবাসন প্রত্যাশীরা আন্তর্জাতিক সুরক্ষা আইনে অ্যাসাইলাম চেয়ে আবেদন করলে, বিবেচনা সাপেক্ষে তাদেরকে গ্রীসে বৈধভাবে বসবাসের অনুমতি দেয় দেশটির সরকার। তবে, বাংলাদেশী অবৈধ প্রবাসীরা তাদের অ্যাসাইলাম আবেদনে নিজেদের সমস্যা যথাযথভাবে উপস্থাপন করতে না পারায়, অনেকের আবেদনই নাকচ করে দেয়া হচ্ছে।

এদিকে, গ্রীস থেকে বাংলাদেশে ছুটি কাটাতে এসে, করোনা ভাইরাসের কারণে আটকে পড়েছেন, বিপুল সংখ্যক বাংলাদেশী। সম্প্রতি বিশেষ ফ্লাইটে বেশকিছু বাংলাদেশী ফিরে গেলেও, এখনও অনেক প্রবাসী দেশে আটকে আছেন। তাদেরকে দ্রুত গ্রীসে ফিরিয়ে নেয়ার জন্য, আরো কয়েকটি বিশেষ ফ্লাইটের দাবী জানিয়েছেন প্রবাসীরা।

সরকারী হস্তক্ষেপে বিশেষ ফ্লাইটে প্রবাসীরা গ্রীসে ফিরে যাবেন। অবৈধ প্রবাসীরা যথাযথভাবে তাদের সমস্যা উপস্থাপন করে গ্রীস সরকারের আশ্রয় পাবে, এমনটাই প্রত্যাশা তাদের।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button