আওয়ামী লীগরাজনীতি
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত চলছে: কাদের

একটি অশুভ চক্র দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সে, জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। এসময় অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়েই দেশকে গড়ে তোলার আহবান জানান কাদের।
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন.’অসম্প্রদায়িক চেতনা দিয়েই আমরা গড়তে চাই এ দেশের সমৃদ্ধ সোপান। মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে একটি অশুভ চক্র, একটি সাম্প্রদায়িক গোষ্ঠী হাজার হাজার বছরের ঐতিহ্যে আঘাত হানার অপচেষ্টা করে। আমি আশ্বস্ত করতে চাই শেখ হাসিনার সরকার যতদিন আছে তারা সফল হবে না।’



