দেশবাংলা

ভোগান্তি কমেনি বানভাসিদের

দেশজুড়ে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, ভোগান্তি কমেনি দীর্ঘমেয়াদি পানিবন্দীতে সহায়-সম্বল হারানো বানভাসি মানুষের।

কুড়িগ্রামে বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগে চরাঞ্চলের বন্যা কবলিতরা। একদিকে জমির ফসল নষ্ট হয়ে গেছে অন্যদিকে এলাকাগুলোতে ছড়িয়ে পড়ছে ডায়রিয়াসহ নানা রোগ ব্যাধি।

এদিকে, গাজীপুরে নদ নদীর পানি ধীরগতিতে কমায় দূর্ভোগে রয়েছেন বন্যাকবলিত এলাকার লোকজন। কালিয়াকৈর উপজেলায় এখনো ডুবে রয়েছে বহু বাড়িঘর ও রাস্তাঘাট। বন্যায় উপজেলার দেড়শতাধিক পোর্ট্রিখামার ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, মানিকগঞ্জে পদ্মা-যমুনাসহ অভ্যন্তরিন নদীগুলোর পানি কমলেও এখনো প্রায় ৪০ হাজার পরিবার পানিবন্দি। বিভিন্নস্থানে পানিবাহিত রোগের লক্ষ্মণ ও বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button