অন্যান্যবাংলাদেশ

মেজর সিনহা নিহতের ঘটনায় ৩ জনকে গ্রেফতার

পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা সবাই পুলিশের দায়ের করা মামলার সাক্ষী। মঙ্গলবার দুপুরে টেকনাফের বাহারছড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরা হলেন, মো. আয়াছ, মো. নুরুল আমিন ও মো. নাজিমুদ্দিন। তাদেরকে কক্সবাজার আদালতে হাজির করা হয়। গ্রেফতারকৃতদের ১০ দিন করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে র‌্যাব।

এর আগে সিনহার পরিবারের করা হত্যা মামলায় ওসি প্রদীপ, এসআই লিয়াকতসহ ৩ জনকে ৭ দিন করে রিমান্ডে এবং চার পুলিশকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত। গত ৩১ জুলাই টেকনাফে ভ্রমণচিত্রের কাজ শেষে ফেরার পথে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

সংশ্লিষ্ট খবর

Back to top button