অন্যান্যবাংলাদেশ

৪২ জনের মৃত্যু, শনাক্ত ২,৯৯৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন তিন হাজার ৫১৩ জন। আর নতুন শনাক্ত দুই হাজার ৯৯৫ জন, এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন দুই লাখ ৬৬ হাজার ৪৯৮ জন। বুধবার করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায়  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, এক হাজার ১১ ৭জন, মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৩ হাজার ৮৯ জন।

মোট ৮৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয় ১৪ হাজার ৫৫০টি, পরীক্ষা হয় ১৪ হাজার ৭৫১টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ দুই হাজার ৭৩৯টি।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪২ জনের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী ৯ জন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৯ জন আর বাড়িতে তিন জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button