দেশবাংলা

পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি চরাঞ্চলের মানুষের

কুড়িগ্রামে বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ কোনভাবেই পিছু ছাড়ছে না চরাঞ্চলের মানুষের। বন্যা পরবর্তী সময়ে চরাঞ্চলগুলোতে কাজের পরিবেশ সৃষ্টি না হওয়ায় পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন পার করছেন দিন মজুর শ্রেণির মানুষজন।

অর্থের অভাবে মেরামত করতে পারছেন না ক্ষতিগ্রস্থ ঘর-বাড়িও। এদিকে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই শুরু হয়েছে নদ-নদীর ভাঙ্গন। সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে। গত ২৪ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে আরো ৭ সেন্টিমিটার।

অন্যদিকে, এখনো বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, গাজীপুরে নদ-নদীর পানি বিপদ সীমার নীচে অবস্থান করছে।এতে বন্যার পানি কমতে থাকলেও বাড়ছে পানি বাহিত নানা রোগ। বিশেষ করে গাজীপুরের কালিয়াকৈরের ১৮২টি গ্রামের খেটে খাওয়া মানুষকে এখনও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button