বিশ্ববাংলা
সুইজারল্যান্ডে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সুইজারল্যান্ডে মোহাম্মাদ শামীমুল ইসলাম শামীম নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। দেশটির ভেটিংগেন শহরে বন্ধুর বাসায় পরিবারসহ বেড়াতে যান শামীম। সেখানেই মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি।
তার মরদেহ স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শামীম ফ্রান্সের নাগরিক এবং সুইজ পারমিটধারী। তিনি সুইজের সীমানা শহর ফ্রান্সের গাইয়ারে থাকতেন এবং কাজ করতেন সুইজারল্যান্ডের জেনেভাতে। পরিবারের সিদ্ধান্তে শামীমকে ফ্রান্সেই দাফন করা হবে।
মৃত্যুর সংবাদ পেয়ে ফ্রান্স থেকে তার বড় ভাই এবং বন্ধুরা সুইজারল্যান্ডে এসে পৌঁছান। শোকাহত পরিবারের সদস্যদের শান্তনা দিতে উপস্থিত ছিলেন, সুইজারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি তাজুল ইসলামসহ আরও অনেকে।
সুলতানা তানজিন, সুইজারল্যান্ড প্রতিনিধি



