
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩২ জনের মৃত্যু ,এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৬৫৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে আক্রান্ত দুই হাজার ২৪ জন । দেশে মোট দুই লাখ ৭৬ হাজার ৫৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩১৫ জনসহ এ পর্যন্ত সুস্থ এক লাখ ৫৮ হাজার ৯৫০ জন
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৮ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুই হাজার ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত ৩২ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছে। এ পর্যন্ত দুই হাজার ৮৯০ জন পুরুষ ও ৭৬৭ জন নারী মৃত্যুবরণ করেছে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের ছয়জন, খুলনা বিভাগের দুজন, বরিশাল বিভাগের তিনজন, সিলেট বিভাগের দুইজন ও রংপুর বিভাগের দুজন রয়েছে। এর মধ্যে হাসপাতালে ৩১ জন এবং একজন বাড়িতে মৃত্যুবরণ করেছে।এ পর্যন্ত মোট ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
বাংলাটিভি/শহীদ



