প্রধানমন্ত্রীবাংলাদেশ

মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করতে চেয়েছিলো -প্রধানমন্ত্রী

 

মোশতাক ও জিয়া ১৫আগস্টের হত্যাকাণ্ডের মদতদাতা ছিলেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে ঘাতকরা মুক্তিযুদ্ধের নীতি-আদর্শকে নস্যাৎ করতে চেয়েছিলো বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।রোববার গণভবনে জাতীয় শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

রোববার বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় জিয়াউর রহমানের মদদেই ১৫আগস্ট হত্যাকান্ড সংঘটিত হয়ে ছিলো বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

তিনি জানান,খুনীদের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত করে পুরস্কৃতও করেন জিয়াউর রহমান।অভিযোগ করেন,বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিলো বলেই আন্তর্জাতিক মহলকে তদন্ত করতে অনুমতি দেয়নি মেজর জিয়া।

জিয়াউর রহমানের হাত ধরে বেগম জিয়াও ১৫আগস্ট হত্যাকান্ডের সঙ্গে জড়িত কুশিলবদের সহায়তায় অনির্বাচিত সরকার গঠন করেন বলে অভিযোগ তুলেন শেখ হাসিনা।তবে সব সংকট কাটিয়ে দেশ ও দেশের মানুষ যাতে ভালোভাবে জীবন পরিচালনা করেতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button