দেশবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের ১ দিন পর মো. রিয়াম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। সে উপজেলার খাসনগর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী জানান, সোমবার বিকেল থেকে রিয়াম তার বন্ধুদের সাথে নদীর পাড়ে খেলাধূলা করতে গিয়ে নিখোঁজ হয়। একদিন পর শিশুটির পরিবারের সদস্যরা তার মরদেহ নদী থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। অভিযোগের প্রাপ্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button